Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে অপঘাতে দুই জনের মৃত্যু

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: শনিবার লক্ষ্মীপুর জেলায় অপঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় ১ জন ও ডিশলাইন মেরামতের সময় মই থেকে পড়ে ১ জনের মৃত্যু হয়।
শনিবার দুপুরে রামগতি পৌরসভার চর সেকান্তর এলাকায় ডিশলাইন সংযোগ মেরামত করতে গিয়ে মই থেকে পড়ে মো. মোসলেহ উদ্দিন (৫০) নামে এক ডিসলাইন কর্মীর মৃত্যু হয়। নিহত মোসলেহ উদ্দিন উপজেলার আসলপাড়া এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে। তিনি আলেকাজন্ডার মনির খন্দকারের ডিস ক্যাবলসের মেরামত কর্মী ছিলেন।
ডিস ক্যাবলসের মালিক মনির খন্দকার জানান, দুপুরে মই বেড়ে একটি টিনের ঘরের চালের ওপর থাকা ডিস লাইন মেরামত করছিলেন মোসলেহ উদ্দিন। এসময় তিনি পড়ে গেলে পেটের মধ্যে লোহার রড ঢুকে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেননি। এ ব্যাপারে কেউ বলেনি। তবে, খোঁজ-খবর নিবেন।
অপরদিকে, শনিবার বিকেলে রায়পুর উপজেলার রাখালিয়া রবিদাশের পোলের গোড়া নামক স্থানে বাসচাপায় মো. আরিফুল ইসলাম রাজু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত রাজু রায়পুর উপজেলার কেরয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে রাজু মোটরসাইকেল যোগে রায়পুরের উদ্দেশ্যে রাওয়ানা হলে রবিদাশের পোল নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ঢাকা গ্রামী জোনাকী বাস তাকে চাপা দেয় । এসময় ঘটনার স্থলে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.