Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, গুলিবিদ্ধ ২, আটক ১০

লক্ষ্মীপুররুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে ২ যুবক গুলিবিদ্ধ হয়। ঘটনার সময় আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মুন্নাসহ ৮জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম বাবুল পাটওয়ারীর নেতাকর্মীদের বিরুদ্ধে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শনিবার ১১টার দিকে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে।
এদিকে উপজেলা তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী, হাজিরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার, আ’লীগ প্রার্থীর ব্যালটে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় জাল ভোট দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকাল ৮টা থেকে দুপুরে সাড়ে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী ও হাজিরপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টরা নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছে। ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার দেয়া হয়।
অন্যদিকে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র্যাব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদরের ১২টি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে।

Leave A Reply

Your email address will not be published.