Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

দগতলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে মোবাইল ফোনে ডেকে নিয়ে জোড়া খুনের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত ইসমাঈল হোসেনের ভাই মোরশেদ আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
রাতে মামলার এজাহারভুক্ত আসামী মো:বেলাল ওরফে চোরা বেলাল (৩২) কে আটক করেছে পুলিশ। আটককৃত বেলাল উত্তর মজুপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো:জুনায়েত কাউছার জানান, জোড়া খুনের ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে বলে ও জানান তিনি।
প্রসঙ্গত: শুক্রবার ভোর রাতে বাঙ্গাখাঁ গ্রামের রাজিবপুর এলাকার স্থানীয় নবী উল্ল্যাহর দোকানের পাশের খালি মাঠে কুপিয়ে ও গুলি করে হত্যা কারা হয় চোরা মানিক ও ইসমাইলকে।

Leave A Reply

Your email address will not be published.