Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ফের ১শ’কোটি টাকার  মামলা

রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে এবার ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের  বিরুদ্ধে ১শ’কোটি টাকার  মানহানির মামলা দায়ের করা হয়েছে। (আজ) সোমবার দুপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমামলা করেন। ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক  মুহাম্মদ মুনির হোসাঈন  মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে আদালত সুত্রে জানা যায়।

বাদী পক্ষের আইনজীবি রাসেল মাহমুদ মান্না জানান, ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য যাচাই বাচাই না করে বিভ্রান্তি মূলক সংবাদ  প্রকাশ করেন, যা তিনি গত ০৬ ফেব্রয়ারী’ ২০১৬ ইং তারিখে চ্যানেল আই এর একটি টকশোতে অংশ নিয়ে উক্ত সংবাদের বিষয়ে ভুল স্বীকার করেন। ওই সংবাদে শেখ হাসিনার মানহানি হয়েছে বলে জাতির কাছে প্রমানিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের ১শ’কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তীতে শুনানীর জন্য রেখেছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী।

প্রসঙ্গত : একই ঘটনায় গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

Leave A Reply

Your email address will not be published.