Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে-ডুবে-মৃত্যুরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে রুহি (২) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার হাজিরহাট হাজি বাড়ির পুকুরে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। রুহি হাজিারহাট বাজারের ব্যবসায়ী মো. দিপুর মেয়ে।
হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সাহাব উদ্দিন রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সবার অজান্তে শিশু রুহি পুকুরের পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.