Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবককে কুঁপিয়ে জখম

11_17রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাদক সেবনে বাঁধা দেওয়া মোঃ কামরুল হাসান কাজল (২৮) নামে এক যুবক কে কুঁপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে পিয়ারাপরে দক্ষিন বাজারে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়া কাজলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কাজল পিয়ারাপুর গ্রামের মোঃ নুর আলম এর ছেলে ও পিয়ারাপুর বাজারে ব্যবসায়ী। আজ শনিবার সকালে সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় কামরুল জানান একই এলাকায় খোরশেরদ আলম মন্টুর ছেলে দেলোয়ার দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক সেবন করে মাতাল অবস্থায় সমাজের লোকদেরকে অখাত্য ভাষায় গালমন্দ করে। বিষয়টি আমি সমাজের গন্যমান্য কিছু লোকদের কে জানালে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকসেবী দেলোয়ার, তার বাবা মন্টু ও তার দুই ভাই আনোয়ার এবং বেলাল আমাকে মারধর করে এক পর্যায়ে আমার শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে জখম করে। কাজল স্থানীয় প্রশাসনের কাছে অপরাধীদের বিচারের দাবী জানান।

 

Leave A Reply

Your email address will not be published.