Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

hotta picলক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ফরহাদকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৮টায় পুলিশ স্থানীয় মিরিকপুর বাজারের একটি সমিলের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
নিহত যুবলীগ নেতা ফরহাদ লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের নুরুল আমিন মাস্টারের ছেলে।
নিহতের বাবা নুরুল আমিন মাস্টার বলেন, মঙ্গলবার ফরহাদ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যায়। রাতে বাড়ি ফেরে। এরপর রাত ৩টার দিকে কে বা কারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। সকালে লোকজন তার গুলিবিদ্ধ লাশ দেখে বাড়িতে খবর দেয়। তিনি জানান, গত বছরের আগস্ট মাসে আভ্যন্তরীণ কোন্দলে দলীয় কয়েকজন ফরহাদকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার আসামি মো. রাশেদকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে। গ্রেফতারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ও লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.