Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরের ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চার কেজি গাঁজাসহ রবিউল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের শাহ আলমের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী রবিউল সিএনজি চালিত অটোরিকশাযোগে ৪ কেঁজি গাজা নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.