লন্ডনে প্রধানমন্ত্রীর সংবর্ধনা আজ
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ রবিবার লন্ডনে সংবর্ধনা দেয়া হবে। ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনের টিকাডেলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পার্ক লেন হোটেলে স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।