Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লর্ডসে অসি পেসের আগুনে দগ্ধ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
কেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ! সেটা প্রমান করার সম্ভবত খানিকটা হলেও বাকি ছিল। কার্ডিফে নিদারুন ব্যর্থতার পর দায়িত্বটা যেন অসি ব্যাটসম্যানের ঘাড়ে আরও বেশি চেপে বসে। লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর কাজটা প্রথম দিনই করে ফেলেছিলেন তিনি। তিন অংকের ঘর ছুঁয়েই ক্ষ্যান্ত হলেন না। নিজের জাত-কুল বোঝাতেই অ্যাসেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ইনিংসটাকে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরির মাইলফলকে। ডাবল হতে পারতো ক্রিস রজার্সেরও। কিন্তু ১৭৩ রানে তিনি আউট হয়ে যান। স্মিথ আউটন হন ২১৫ রানে। এ দু’জনের বড় দুটি ইনিংস আর একটি ২৮৪ রানের জুটি অস্ট্রেলিয়াকে ছড়িয়ে দিল রানের পাহাড়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করেন মাইকেল ক্লার্ক। ব্রিটিশ মিডিয়ায় খবর ছিল, অস্ট্রেলীয় পেসারদের মারকাটারি ধার থেকে বাঁচতেই নাকি এমন পাটা উইকেট বানানোর নির্দেশ দিয়েছিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। কিন্তু সে আর হল কই? বিপক্ষের রানের পাহাড়ে চাপা পড়ে যেমন দমবন্ধ হওয়ার উপক্রম অ্যলিস্টার কুকদের, তেমন মিচেল জনসনদের আগুনে পেসের আঁচেও দগ্ধ ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার করার পর ইংল্যান্ড ১১ ওভারের মধ্যেই ৪ উইকেটে দাঁড়ায় মাত্র ৩০ রান। কুক (২১) ও বেন স্টোকস (৩৭) অপরাজিত থেকে দিনের শেষে দলকে টেনে নিয়ে  গেলেন ৪ উইকেটে ৮৫ পর্যন্ত। কার্ডিফে শুধু দ্বিতীয় ইনিংসে দু’টি উইকেট পাওয়া জনসন লর্ডসে নতুন বল না পেয়েও তার প্রথম দুই ওভারেই দুটো উইকেট তুলে নিলেন। ইয়ান বেল এই নিয়ে টেস্টে এগারো বার এক রানে আউট হয়ে ছুঁয়ে ফেললেন শচিন টেন্ডুলকারকে।

Leave A Reply

Your email address will not be published.