লালমনিরহাট জেলার বিএনপির বিক্ষোভ মিছিল
লালমনিরহাট প্রতিনিধি:
গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শহরের নর্থবেঙ্গল মোড়ে এলে পুলিশ বাধা দিলে মিছিলটি পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, আরো বক্তব্য রাখেন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট উপজেলা চেয়ারম্যান এ.কে. এম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফজলুল হকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, শ্রমিকদল ও মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।