Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা বুলেট হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

লালমনিরাট প্রতিনিধি : 
লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা ফকরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয় আওয়ামীলীগের কয়েকশত নেতাকর্মী। গতকাল বুধবার দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লালমনিরহাট-রংপুর মহাসড়কে আয়োজিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা এবং নিহতের পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্তরের শত-শত মানুষ অংশগ্রহন করেন । মানববন্ধন থেকে নিহত শ্রমিক লীগ নেতা বুলেটের স্ত্রী ও মা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। এদিকে মানববন্ধন শেষে স্থানীয় মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। উল্লেখ্য, গত ২৭ জুন রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্শ্ববতি ইউনিয়নের যুবলীগকর্মী শীর্ষ সন্ত্রাসী আমিনুল খান গং এর হাতে নির্মম ভাবে খুন হয়েছে ওই শ্রমিকলীগ নেতা বুলেট।

Leave A Reply

Your email address will not be published.