Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় থানা কমিউনিটি পুলিশিং এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাতীবান্ধা , লালমনিরহাট :

লালমনিরহাটের হাতীবান্ধা থানা কমিউনিটি পুলিশিং এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর নব নির্মিত থানা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় অফিসার ইনচার্জ আঃ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ইউএনও মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান এসএম শামসুজ্জামান সেলিম ও অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ওসি আঃ মতিন প্রধান অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমজি মোস্তফা, সেলিম হোসেন ও দেলওয়ার রহমান বাবলা, থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরল আমিন ও আলহ্াজ্ব নুরুজ্জামান বিএসসি প্রমুখ। এসআই আনিছুর রহমান এর সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে তবারক বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.