Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লৌহজংয়ে বিচারপতিকে গণসংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সুপ্রীম কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে সংবর্ধনা দিয়েছে লৌহজং উপজেলার স্থানীয় জনগণ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গতকাল বিকেলে উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলের তোড়া দিয়ে এ গণ সংবর্ধনা দেয়া হয় তাকে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল আলম ফুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের এ্যাপিলেড ডিভিশনের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সাবেক উপ নির্বাচন কমিশনার আ.স.ম.আনোয়ারুজ্জামান মুকুল, মো: মকবুল খান, অধ্যাপক হারুন খান, আনোয়ার খান, ইফতেখার আলম, শেখ জামান, মো. হামিদুল ইসলাম, মো. হুমায়ন, মো. রুবেল আকন, মো. রাজা দিদার ও মোবারক হোসেন। সমাবেশ শেষে লৌহজংয়ের পদ্মায় জেগে ওঠা চরের খাজনা চালুর কথা জানান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

Leave A Reply

Your email address will not be published.