Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার আটকা পড়েছে দুই শতাধিক পর্বতারোহী

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে লোম্বকের নিকটবর্তী এলাকায় প্রায় দুই শতাধিক পর্বতারোহী আটকা পড়েছেন।

মাউন্ট রিনঝানিতে আটকা পড়া পর্বতারোহীদের সরিয়ে নিতে হাজারো উদ্ধারকর্মীর জোর তৎপরতাও শুরু করেছেন। ভূমিকম্পের পর বিদেশি পর্যটকসহ পাঁচ শতাধিক পর্বতারোহী রিনঝানি থেকে নেমে আসতে পারলেও ২৬৬ জন আটকা পড়েছেন; হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হাতে। এতে অন্তত ১৪ জন নিহত ও দেড়শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শক্তিশালী এ ভূমিকম্প কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি হারিয়েছেন। লোম্বকের পাশাপাশি বালি দ্বীপও ভূমিকম্পে কেঁপে ওঠে।

Leave A Reply

Your email address will not be published.