Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাহজালালে রানওয়ে থেকে ছিটকে গেলো প্রশিক্ষণ বিমান

হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে প্লেনটির নোজ-হুইল ভেঙ্গে যায়। তবে এতে কেউ হতাহত হন নি।

সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) গ্রুপ ক্যাপ্টেন নাজমুল আনাম বলেছেন, মঙ্গলবার বিকেলে বিমানটি রানওয়েতে নামে। সামনের চাকা রানওয়ে ছোঁয়ার পরপরই প্লেনটির নোজ হুইল ভেঙ্গে যায়। ফলে রানওয়েতেই এটি বিকল হয়ে পড়ে।

তিনি জানান, এই দুর্ঘটনার কারণে ৩৮ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত প্লেনটি সরিয়ে নিলে সোয়া ৫টার দিকে রানওয়ে ক্লিয়ার হয়।

Leave A Reply

Your email address will not be published.