Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শিক্ষক বাসে হামলা: বিশ্ববিদ্যালয় কর্মচরিসহ আটক চার

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীসহ আরো চার শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনসারুল হক, শিবিরের সাথী ইমন হোসেন, মো. মোস্তফা ও শিবির কর্মী নুরুল আমিন।
হাটহাজারী থানার পরিদর্শক আবুল কাশেম ভূঈঁয়া জানান, শিক্ষক বাসে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনসারুল হকও রয়েছে। সে শিবিরের সোর্স হিসেবে কাজ করতো। তার মুঠোফোনের বিভিন্ন ক্ষুদে বার্তা ও কললিস্ট পরীক্ষা করে এর প্রমান মিলেছে।’ গত বুধবার হাটহাজারী উপজেলার ছড়ারকুল এলাকায় শিক্ষক বাসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ ১৬জন আহত হয়। এ ঘটনায় শিবিরকে দায়ী করেছেন হামলায় আহত শিক্ষকরা।

Leave A Reply

Your email address will not be published.