Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে শেখ হাসিনার নামে ভুয়া আইডি কার্ড! তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বাস করেন আর না-ই করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ভারতে ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছে। এমন একটি খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। ২৪ জুন রাত ৮টায় প্রকাশিত খবরটি এরই মধ্যে ফেসবুকে ১ হাজার ৩৩০ বার শেয়ার হয়েছে। বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট হয়ে তা ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে।

ভোটার আইডির তথ্যে বলা হয়েছে, তিনি কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর ভোটার। বেঙ্গালুরুর থানিসান্দ্রার বাসিন্দা দেখানো হয়েছে তাকে।  ভোটার আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট ছবি আছে এবং তার স্বামীর নামও লেখা হয়েছে, মৃত-ওয়াজেদ মিয়া। একটি মাত্র ভুল হয়েছে কার্ডটির তথ্যে। তার জন্মতারিখ ভুল লেখা হয়েছে। কার্ডে লেখা হয়েছে তিনি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন।

শেখ হাসিনার নামে ইস্যু হওয়া কার্ডটিতে কর্ণাটক নির্বাচন কমিশন কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এ সম্পর্কে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কে জি জর্জ বলেছেন, ‘আমি  মনে করি না এটি একটি বৈধ কার্ড। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি আমি।’

বেঙ্গালুরু পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণার এক দিন আগে বুধবার শেখ হাসিনার নামে ইস্যু হওয়া কার্ডটি সরকারের নজরে আসে। জুলাই মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডের মতে, ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশন থেকে অনেক ভুয়া আইডি কার্ড তৈরি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.