Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেষবারের মতো দেখা যাবে শ্রীদেবীকে ‘জিরো’ সিনেমায়

শেষবারের মতো দেখা যাবে শ্রীদেবীকে 'জিরো' সিনেমায়
শেষবারের মতো দেখা যাবে শ্রীদেবীকে ‘জিরো’ সিনেমায়

দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। আত্মীয় মোহিত মারবাহর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী।

শ্রীদেবীর এই আকস্মিক প্রয়াণে শোকাহত বলিউড, অনুরাগীরা। বেশ কিছুদিন বলিউড থেকে দূরে ছিলেন। ২০১২-তে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে ফের বড়পর্দায় কামব্যাক ঘটে তার।

গত বছরই মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘মম’। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। শ্রীদেবীকে শেষ যে সিনেমায় দর্শকরা অভিনয় করতে দেখবেন তা হল আনন্দ এল রাইয়ের পরিচালিত আগামী সিনেমা ‘জিরো’।

শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শ্রীদেবীকে। এই সিনেমায় তার ছোট একটা দৃশ্য রয়েছে। গত বছর এই ভূমিকায় তিনি শ্যুটিং করেছিলেন।

উল্লেখ্য, এই সিনেমায় বেশ কয়েকজন নামী অভিনেত্রীর ক্যামিও রয়েছে। শ্যুটিংয়ের সময় শাহরুখ তার ইন্সটাগ্রাম পেজে শ্রীদেবীর সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.