Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় নসিমন উল্টে স্কুলছাত্র নিহত, আহত-২

শৈলকুপা সংবাদদাতা, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের নাকোইল গ্রামে নসিমন উল্টে পল্লব সরকার (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পল্লব সরকার উপজেলার ফলিয়া গ্রামের পলাশ সরকারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ হাশেম খান জানান, ভাটই বাজারের বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের প্রাথমিক সমাপনি পরীক্ষা দিয়ে নসিমন যোগে বাড়ী ফিরছিল পল্লব ও তার বন্ধুরা। পথিমধ্যে নাকোল গ্রামের মধ্যে নসিমনের চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার এক পর্যায়ে পল্লব মারা যায়। বাকী আহত দুই জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর 

Leave A Reply

Your email address will not be published.