Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

শৈলকুপা সংবাদদাতা:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বাস চাপায় শাহিন হেসেন (২৪) নামের এক টেম্পু যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। নিহত শাহিন হোসেন শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিনের মাইলমারি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার থেকে টেম্পু যোগে কয়েকজন যাত্রী ঝিনাইদহ আসছিল। পথিমধ্যে ভাটই বাজারে পৌছালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সাথী পরিবহণের একটি বাস টেস্পুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন নিহত হয় এবং ৫ জন আহত হয়। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তেন জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.