Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাইবার হামলা’ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সবচে বড় হুমকি

ED-AR751_WL0123_G_20140122172119আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিদেশি সরকার ও অপরাধীদের পরিচালিত সাইবার হামলাকে দেশের নিরাপত্তার জন্য সবচে বড় হুমকি বলে মনে করছে। জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেমস ক্ল্যাপার বলেছেন, সাইবার হামলা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমশ হুমকি হয়ে উঠছে। বিবিসি বলছে, ক্ল্যাপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী এ ধরনের হামলা চালানোর জন্য একটি সাইবার কমান্ড প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে চীন, ইরান, উত্তর কোরিয়াকেও সাইবার হুমকির বিবেচনার সামনের সারিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির একটি তালিকা কংগ্রেসের একটি কমিটির কাছে প্রকাশ করেছে সংস্থাটি। তাতে বলা হয়েছে, বিদেশি সরকার ও অপরাধীদের মাধ্যমে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়ছে। বিশেষজ্ঞদের অভিমত, ইমেইলে আড়ি পেতে গোপন তথ্য জেনে এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে যেকোনো দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেয়া সম্ভব। বর্তমানে বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্র অপর রাষ্ট্রকে শায়েস্তা করার জন্য সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার পরিমাণ, মাত্রা, ধরণ ও তীব্রতা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ‘ইন্টারভিউ’ কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ায় বেশ কয়েকবার সাইবার হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ না পেলেও চলচ্চিত্রটির প্রযোজক সংস্থা সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাকের জন্যে এফবিআই উত্তর কোরিয়াকে দায়ী করেছে। পাশাপাশি অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মূল ওয়েবসাইটটি হ্যাক করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর ভাবাদর্শে বিশ্বাসী একটি গোষ্ঠী।

Leave A Reply

Your email address will not be published.