Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাতৈর রেলস্টেশনের মালামাল বিক্রয় করতে গিয়ে জনতার হাতে ধরা পরলেন খালাসী আলিম।।

ttবোয়ালমারী প্রতিনিধি ,খন্দকার আব্দুল্লাহ ঃ রেল চালু হতে না হতেই দিনদুপুরে চুরি হয়ে যাচ্ছে রেল লাইনের মালামাল। কালুখালী টু ভাটিয়াপাড়া রেল সংযোগের ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীনের সাতৈর রেলস্টেশনের খালাসী মোঃ আলিম(৩০),পিং মোঃ নুরূ মোল্ল্যার পুত্র, গ্রামঃ পোনা, উপজেলা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ, দীর্ঘদিন যাবদ রেলের সরকারী মালামাল বিক্রয় করে আসছে। গত সোমবার সকাল অনুমান ১১ঃ৩০ ঘটিকায় সময় সাতৈরের রেলস্টেশন চুরি হওয়া মালামাল বিক্রয় করতে গিয়ে ধরা পরে। উক্ত মালামাল বিক্রয় করতে গেলে ক্রেতা অপারগতা জানায়,খালাসী মোঃ আলিম ও তার সহকারী ক্রেতাকে জানায় যে,আমাদের উর্ধতন কর্মকর্তার(ঢ়)ি অনুমতি সাপেক্ষ্য মালমাল বিক্রয় করা হচ্ছে। ক্রেতা মোঃ বিল্লাল হোসেন উপস্থিত স্থানীয় জনতাকে বিষয়টি জানায়। পরবর্তীতে চুরি হওয়া মালামাল জনতা উদ্ধার করে সাতৈর স্টেশনে কোয়াটারে রেখে দেয়। নাম না জানানোই অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন প্রায়ই সময় সরকারী ও সাধারন মানুষের মালামাল আলিম ও তার সহযোগীরা এভাবে চুরি করে মালামাল বিক্রয় করে।

Leave A Reply

Your email address will not be published.