Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভার ও আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

Accident-bnstimes241আশুলিয়া প্রতিনিধি: সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতের মরদেহ দুইটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক প্রতিবন্ধি ব্যক্তিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
অন্যদিকে, একই দিন সকালে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা জনসেবা নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে জনসেবা বাসের চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতের দুইজনের কোন পরিচয় পাওয়া যায়নি।
এছাড়া সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় ক্যাভার্ডভ্যান চাপায় কন্টিনেন্টাল নামের এক গার্মেন্টস শ্রমিক পিয়ারী বেগম গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত ওই গার্মেন্টস শ্রমিকরা প্রায় ১ঘন্টা বিশমাইল জিরোবো সড়কের পুকুরপাড় এলাকা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.