Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় সংখ্যালঘুর উপর হামলার প্রতিবাদে সমাবেশ

সালথা প্রতিনিধি ,আবু নাসের হুসাইন ঃ –saltha sova pic
ফরিদপুরের সালথায় সংখ্যালঘু সুবোধ মন্ডল (২২) নামের হিন্দু সম্প্রদায় যুবকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুবোধ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের ভরত মন্ডলের ছেলে। মঙ্গলবার বিকালে কাকদি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা কালীদাস মন্ডল।

সংখ্যালঘু যুবকের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন গিয়াস, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ নাজমূল মাতুব্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হেমায়েত হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী, আলহাজ্ব আমীর কাসেম, হাফিজ মেম্বার, শহীদ মাষ্টার, শুশান্ত কুমার মিত্র (মনা), ওহিদ মিয়া প্রমূখ।

এসময় উপস্থিতি জনতার উদ্দেশ্যে প্রতিবাদ কন্ঠে বক্তারা বলেন, কাকদি গ্রামের সংখ্যালঘু হিন্দুসম্প্রদায় ভরত মন্ডলের ছেলে সুবোধ মন্ডলকে রবিবার রাতে তার বিয়ের দাওয়াত নামা দিয়ে মাঝারদিয়া গ্রাম থেকে আসার পথে মুরটিয়া এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বারের ছেলে নাজমূল হোসেন ও তার লোকজন হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। আহতবস্থায় সুবোধকে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বক্তারা, সুবোধ মন্ডলের উপর হামলাকারী নাজমূল ও তার লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

অভিযুক্ত নাজমূল হোসেন সাংবাদিকদের বলেন, ইচ্ছা করে সুবোধের উপর কেউ হামলা করেনি। সুবোধ মাঝারদিয়া থেকে আসার পথে স্থানীয় একটি ঝামেলার মাঝখানে জড়িয়ে পড়ে। তখন আমি সুবোধের উপর হামলাকারীদের প্রতিরোধ করি।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, এব্যাপারে সুবোধ মন্ডলের ভাই বাসুদেব মন্ডল থানায় একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.