Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিটি নির্বাচন: রোববার উত্তরের প্রার্থীদে সঙ্গে সিইসির মতবিনিময়

EC-logoস্টাফ রিপোর্টার:

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। আগামী রোববার খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম এ তথ্য জানান। তিনি এসময় উত্তরের সব প্রার্থী ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ১২ এপ্রিল খামার বাড়ির কেআইবি কমপ্লেক্সে প্রধান নির্বাচন কমিশনার উত্তরের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করবেন। এতে অন্য চার কমিশনারসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। এসময় উপস্থিত প্রার্থী ও সাংবাদিকদের তিনি ওই মত বিনিময় সভায় অংশগ্রহণের অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.