Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬
ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, সিরাজগঞ্জ:


বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ীতে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। তবে হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.