Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে শুকনো মরিচের বাম্পার ফলন

MORITCH_thereport24সলঙ্গা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কাজিপুর এবং সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চলে শত-শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফলন হয়েছে। রোদে শুকানোর পর এই মরিচ স্থানীয় হাট-বাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের চাহিদা পূরণ করে থাকে। বালু মাটিতে মরিচের ফলন ভালো হয় এবং খরচও কম লাগে। ফলে চরাঞ্চলের কৃষকরা ক্রমেই আগ্রহী হচ্ছেন মরিচ চাষে। তবে ফল ভালো হলেও চরের সাথে যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ভাল না হওয়ায় এবং দেশের চলমান রাজনীতিক অস্থিরতার কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক ও মরিচ ব্যবসায়ীরা।
এ ফসলটি সারাবছর কম-বেশি চাষাবাদ হলেও শীতকালের ৩ থেকে ৪ মাস আবাদ হয় বেশি। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি, মেছড়া, কাওয়াকোলা, কাজিপুরের নাটুয়ারপাড়া, চরগিরিশি, নিশ্চিতপুর, শুভগাছা, তেকানিসহ বিভিন্ন এলাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। এ ফসলকে কেন্দ্র করে কৃষকদের চেয়ে বেশি লাভ করেন করেন ব্যবসায়ীরা। যারা শুকিয়ে বিক্রি করেন। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া উইনিয়নের রূপসার চরাঞ্চলে সরেজমিনে দেখা গেছে ধু-ধু বালুচরে কৃষক ও ব্যবসায়ীরা মরিচ রোদে শুকাতে ব্যস্ত। কাঁচামরিচ চাষাবাদ ব্যবসার সঙ্গে জড়িত সরোয়ার্দি হোসেন ও কুরবান আলী জানান, চরের সাথে যোগাযোগ ও পরবিহন ব্যবস্থা ভালো না থাকায় আমরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বর্তমান কাঁচামরিচের দাম কেজি প্রতি ১৬ থেকে ১৮ টাকা এবং শুকনো মরিচ ৮৫ থেকে ৯০ টাকা।
এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আরশেদ আলী জানান, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় মোট ৩ হাজার ২৮০ হেক্টর জমিতে মরিচ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। এক কথায় কৃষক এটিকে ব্যাপকভাবে চাষ করছেন।

Leave A Reply

Your email address will not be published.