Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির অভিযোগ

1413104043

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই লাইব্রেরী থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ স্কুলের ঘন্টা খোয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের সশারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে চুরি সংঘটিত হয়েছে বলে জানা যায়। উক্ত স্কুলের সভাপতি জাকির হোসেন জানান, আমি চুরির ঘটনা শুনে আমার লোক থানায় পাঠিয়েছি অভিযোগ করার জন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন সত্যতা স্বীকার করে জানান, কিছু বখাটে মাদক সেবনকারীরা এ কাজ করতে পারে। সিরাজদিখান থানার (ওসি) ইয়ারদৈাস হাসান বলেন, এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.