Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনাসভা ও ইফতার মাহফিল

বাপ্পী রাম রায়,সুন্দরগঞ্জ:
সুন্দরগঞ্জ সদর হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে ইফতার মাহফিলপূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একেএম শামছুল হক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মো: রাসেল মিয়া, থানা অফিসার ইনচার্জ এস. এম. আব্দুস সোবহান, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মাজেদা বেগম, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম। আরো বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ নাদিম হোসেন, সদস্য জাহেদুল ইসলামসহ প্রমূখ।শেষে সুন্দরগঞ্জ সদর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মো: এমদাদুল হক দোয়া পরিচালনা করেন।


Leave A Reply

Your email address will not be published.