Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে এ্যাম্বুলেন্স ও জীপ গাড়ীর চাবি হস্তান্তর করলেন এমপি শামীম


বাপ্পী রাম রায়, সুন্দরগঞ্জ:
গাইবান্ধার সুন্দরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স ও জীপগাড়ীর চাবি হস্তান্তর করেছেন এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার বিকালে চাবি হস্তান্তর উপলক্ষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ইয়াকুব আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইমদাদুল হক বাবলু, আবাসিক মেডিকেল অফিসার ডা: শারফুল ইসলাম, ডা: রাকিবুল ইসলাম প্রমুখ। পরে রোগী পরিবহনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার ব্যবহারের জন্য জীপগাড়ীর চাবি হস্তান্তর করেন এমপি।

Leave A Reply

Your email address will not be published.