Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোমবার ঝিনাইদহে আসছে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন

Jhenaidah Elish Kanchan-picমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : সোমবার ৩ আগষ্ট ঝিনাইদহে আসছে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এদিন সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনায় বণার্ঢ্য র‌্যালী ও গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

সকাল ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পার্ক চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ঝিনাইদহ থেকে শুরু হবে “সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতায় বর্ণাঢ্য র‌্যালী’ । এরপর’ গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা’ সকাল ১১ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ড. কে আহমেদ কমিউনিটি হল, ঝিনাইদহে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল হাই।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে এলজিইডি যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মোশাররফ হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, ঝিনাইদহের পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহের সিভিল সার্জন ডা: মোঃ আব্দুস সালাম ও জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান রানু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করবেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ঝিনাইদহ জেলা সদস্য সচিব সাকিব মোহাম্মদ আল হাসান। এছাড়া বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ও এলজিইডি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব-উল-আলম, এই অনুষ্ঠানে থাকার জন্য সবার সানুগ্রহ উপস্থিতি কামনা করছেন।

সাস্টেইনেবল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট (ঝজওওচ), এলজিইডি ও নিরাপদ সড়ক (নিসচা) এর যৌথ উদ্দ্যোগে এসব অনুষ্ঠান হবে। ইরিয়াস কাঞ্চনের আগমন উপলক্ষে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সংগঠনটির ঝিনাইদহ আহবায়ক আব্দুর রহমান মিল্টন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.