Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন বিএনপির প্রতিনিধি দল

পূর্বঘোষিত আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্যে আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল । বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেছেন, প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করবেন। বেলা ১১টার দিকে সচিবালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৪ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.