Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্যামসাংয়ের নতুন গেমিং স্মার্টফোন

রকমারি ডেস্ক:
পৃথিবীর শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ভারতের বাজারে নতুন দুইটি ফোর জি স্মার্টফোন ছেড়েছে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ফোন দুইটি ভারতে অবমুক্ত করা হয়। এগুলোর মডেল হলো, গ্যালাক্সি জে৫ এবং গ্যালাক্সি জে৭। স্যামসাং জানিয়েছে, শুরুতে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন দুইটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এগুলোর প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। গ্যালাক্সি জে৫ এ আছে ৫ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলিড স্ক্রিন। ভারতের বাজারে এটির দাম ১১ হাজার ৯৯৯ রুপি। অন্যদিকে গ্যালাক্সি জে৭ এ রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলিড স্ক্রিন। এটির দাম ১৪ হাজার ৯৯৯ রুপি। এই স্মার্টফোন দুটির জন্য বিশেষ গেমস তৈরি করেছে গেমলফট নামের একটি মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান। ফোন দুইটিতে গেমসে পরিপূর্ণ। ফোন দুইটিতে গেমস ডাউনলোড করার জন্য ৩২০০ রুপির ফ্রি ক্রেডিট দেয়া হচ্ছে। স্মার্টফোন দুইটিতে ৬৪ বিটের কোয়াডকোর এবং অক্টাকোর প্রসেসর আছে। আরও আছে ১.৫ জিবি র‌্যাম। ফোনের পেছনে আছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। উভয় ফোন ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ফলে এগুলো অনলাইনে গেমসে খেলে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.