Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাত্র ১৫ মিনিটে মজাদার চিকেন বাইটস

রকমারি ডেস্ক:

ঈদের দিনটা চলে গেলেও রয়ে গেছে ঈদের আমেজ। এখনো চলছে আÍীয় স্বজনের বাসায় দাওয়াত আর হরেক রকমের খাওয়া-দাওয়ার আয়োজন। এই আয়োজনের মাঝে ঝটপট কোন রেসিপি চাই? ঘরে চিকেন থাকলে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার চিকেন বাইটস। সময় লাগবে মাত্র ১৫ মিনিট, কিন্তু খেয়ে তারিফ করবেন সবাই! তাহলে চলুন, জেনে নিই মজার এই রেসিপি।

যা লাগবে
মুরগির কিমা ১ কাপ
পাউরুটি ২ স্লাইস
রসুন থেঁতো করে নেয়া ৩ চা চামচ
শুকনা মরিচ টেলে গুঁড়া করা হাফ চা চামচ
লবণ স্বাদমত

প্রণালি
-পাউরুটি পানিতে ভিজিয়ে নিংড়ে বাকি সব উপকরণ মুরগির কিমার সাথে একত্রে মাখান। -এবার এই মিশ্রণটা দিয়ে চ্যাপ্টা কাবাব তৈরি করে গ্রিল প্যানে কম আঁচে লাল করে ভেজে নিন। একপাশ হয়ে আসলে আরেক পাশ ভেজে নিন।
-পরিবেশন এর সময় ছোট কাঠিতে গেঁথে দিন। যে কোন সস এর সাথে পরিবেশন করুন!

Leave A Reply

Your email address will not be published.