Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় রহস্যজনকভাবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

Photoনিখোঁজ মাদরাসা ছাত্র হাবিবুল্ল্যাহ।

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধয় হাবিবুল্ল্যাহ (১৬) নামের এক মাদরাসা ছাত্র এক বছর ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সোমবার বিকেলে তার বাবা আইয়ুব আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ হাবিবুল্যাহ উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের তামাক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে। তিনি হাতীবান্ধার মিলন বাজার মৌলভী আবুল হাসেম আলিম মাদরাসায় ছাত্র ছিলেন বলে জানাগেছে।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আইয়ুব আলীর পুত্র হাবিবুল্লাহ গত ১০ জুন বাড়ী থেকে মিলনবাজারে আসার পর নিখোঁজ হয়। এরপরে আর বাড়ীতে ফিরে আসেনি। সে মৌলভী আবুল হাশেম সিনিয়র মাদরাসা থেকে ২০১৩ সালে জেডিসি পাস করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেডিসি পাশ করার পর চাকুরীর উদ্দেশ্যে ঢাকায় চলে যায় হাবিবুল্যাহ। প্রায় এক বছর আগে সে একদিনের জন্য বাড়িতে ঈদ করতে আসে। ঈদ শষেে পুনরায় ঢাকায় চলে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার। তার নিখোঁজের ঘটনায় এলাকাবাসীসহ খোদ পরিবারের লোকজন তাকে নিয়ে নানা শঙ্কায় দিন কাটাছেন।
থানার ডিউটি অফিসার সামসুন্নাহার জানান, আইয়ুব আলী তার পুত্র হাবিবুল্যাহ নিখোজ হয়েছেন মর্মে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। উক্ত ডায়েরীতে সংবাদ দাতাকে পেপার, পত্রিকা ও টেলিভিশনে নিখোজের সংবাদটি প্রচারের জন্য পরামর্শ সংক্রান্ত নোট দেয়া হয়েছে। আইয়ুব আলী থানায় সাধারণ ডায়েরী করার বিষয়টি স্বীকার করেন।
মৌলভী আবুল হাশেম আলিম মাদরাসা অধ্যক্ষ মাহবুব আলম বলেন, হাবিবুল্যার নিখোঁজের ব্যাপারে তেমন কোনো তথ্য জানা নেই। জেডিসি পাস করার পর থেকে সে অত্র প্রতিষ্ঠানে নবমশ্রেণীতে ভর্তি হয়নি এবং মাদরাসায় আর তাকে পাওয়াও যায়নি।
হাতীবান্ধা থানা ওসি রেজাউল করিম বলেন, মাদ্রাসার ছাত্র হাবিবুল্ল্যাহ নিখোঁজের ব্যাপারে থানায় ডায়েরী করার বিয়টি স্বীকার করে বলেন, তার এবং তার পরিবারের লোকজনের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.