Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাবিবুর রহমান পান্নু নগরকান্দা উপজেলা দলিল লেখক সমিতির সম্পাদক নির্বাচিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিpannu pic copy(1)

ফরিদপুরের নগরকান্দা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ হাবিবুর রহমান পান্নু নগরকান্দা উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বাসভবনে নগরকান্দা উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা সাব রেজিষ্ট্রি অফিসের প্রবীন দলিল লেখক ও ফুলসুতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রশিদ মিয়ার সভাপতিত্বে সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু। বক্তব্য রাখেন সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকর্তা খন্দকার রেজাউর রহমান চয়ন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, দলিল লেখক মোঃ এন্তাজউদ্দীন মিয়া, খন্দকার চাতক মিয়া, হাবিবুর রহমান পান্নু প্রমুখ। সাধারন সভা শেষে উপস্থিত দলিল লেখকদের সর্ব সম্মতিক্রমে আঃ রশিদ মিয়াকে সভাপতি এবং হাবিবুর রহমান পান্নুকে সাধারন সম্পাদক করে নগরকান্দা উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.