Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলি পৌরসভার ১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা

Hilli pourosava badget

লুৎফর রহমান, হিলি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে শনিবার বিকেল ৫ টায় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ৪২ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকার বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় রাখা হয়েছে ট্রেন ও রাস্তাঘাট সংস্কারে।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা। ঘাটতি দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ১৯ হাজার টাকা।
বাজেট বিবরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, হিলি স্থল বন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কাশেম আজাদ, আ.লীগ নেতা আব্দুস সাত্তার মন্ডল, হারুন উর রশিদ হারুন, সোহরাব হোসেন মল্লিক প্রতাব, শাহিনুর রেজা শাহিন এ ছাড়াও পৌরসভার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বাজেট বিবরণী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের নিয়ে ইফতার মাহফিল মাহফিলেরও আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.