Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলি সীমান্তে নারীসহ তিন বাংলাদেশী আটক

হিলি সীমান্তরাসেল হাসান, হাকিমপুর প্রতিনিধি :  দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশের মাঝে পারাপারের দায়ে সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকাল ৩টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ওসুরকোঠ গ্রামের মিঠুর স্ত্রী দৈবুখি রানী (৩৫), একই এলাকার প্রদিপ সরকারের ছেলে সুশান্ত সরকার (৩০) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামের সাধন ঘোষের ছেলে শ্যামল ঘোষ (৪০)।

বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সীমান্তের চুড়িপট্টি মোর থেকে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় দৈবুখি রানী ও সুশান্ত সরকারকে আটক করা হয়। এরা কয়েকদিন পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এছাড়াও ওই স্থান থেকে একইভাবে ভারতে যাওয়ার সময় শ্যামল ঘোষকে আটক করা হয়েছে। তাদেরকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে নায়েক সুবেদার ফজলুল হক জানান।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.