Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হিলিতে ফেন্সিডিলবোঝাই প্রাইভেট কারসহ চালক আটক

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের বুয়ালদার গ্রামের নওনাপাড়া মাদ্রাসার পাশ থেকে ফেন্সিডিল বোঝাই একটি প্রাইভেট কারসহ চালক বাবুল হোসেন (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটক বাবুল হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার তেলজুরি গ্রামের তেীহিদুল হকের ছেলে। এসময় কারটি থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ভোররাতে নায়েক হান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বুয়ালদাড় নামক এলাকায় অভিযান চালায়। এসময় নওনাপাড়া মাদ্রাসার পার্শ্বের সড়কে কারটিকে দেখে সন্দেহহলে বিজিবি তাতে অভিযান চালিয়ে কারের পিছনের অংশ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এসময় চালক বাবুল হোসেনকে আটক করা হয়। পরে কারসহ আটক বাবুল হোসেনকে হাকিমপুর থানার সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.