Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হিলিতে বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আলাউদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বানিয়াল গ্রাম থেকে তাকে আটক করেন পুলিশ। আলাউদ্দিন উপজেলার বুয়ালদাড় গ্রামের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিহত আব্বাস উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালদাড় গ্রামে বাবা ছেলের মধ্যে ঈদ উপলক্ষ্যে বিতরণকৃত ভিজিএফের চাল ভাগাভাগি নিয়ে ছেলে আলাউদ্দিনের লোহার শাবলের আঘাতে নিহত হন বাবা আব্বাস আলী খন্দকার (৬০)। এ ব্যাপারে আব্বাস আলীর ভাই আহসান আলী বাদী হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক আলাউদ্দিনকে আদালতের মাধমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.