Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

১০ দিন বন্ধ থাকার পর খুলেছে রংপুর মেডিকেল কলেজ

রংপুর প্রতিনিধি:
ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনার ১০ দিন পর গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ আবারো খুলেছে। তবে কলেজ খোলার বিষয়টি অনেক শিক্ষার্থী জানতে না পারায় আসতে পারেনি। তবে গতকাল শনিবার সকাল থেকে যথারীতি ক্লাশ শুরু হয়েছে।
কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা, জাকির হোসেন জানান ছাত্রবাস গুলো খুলে দেয়া হয়েছে ক্লাশ হয়েছে অনেকে আসতে না পারলেও কাল রোববার থেকে পুরোদমে ক্লাশ চলবে। তিনি জানান পরিস্থিতি এখন তাদের নিরয়ন্ত্রনে রয়েছে। সংঘর্ষের ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। তারা সময় চেয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল ভোরে রংপুর মেডিকেল কলেজের ডা. মুক্তা ছাত্রবাসে ছাত্র লীগের দুগ্র“পে সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতা শহীদ সহ ৩ জনকে গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সহিংস ঘটনার আশংকায় কলেজ অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। শিক্ষার্থীদেরে দুপুর ৩ টার মধ্যে হল ত্যাগ করার নির্দ্দেশ দেয় কতৃপক্ষ। এদিকে ওই ঘটনায় ছাত্রলীগ নেতা শহীদ বাদী হয়ে ৫ ছাত্রলীগের নেতা কর্মীর নাম উল্লেখ্ করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি।

Leave A Reply

Your email address will not be published.