Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অতিরিক্ত রুক্ষ চুল? সহজ দুটি সমাধান

dry-frizzy-hair-680x450রকমারি ডেস্ক:
অতিরিক্ত রুক্ষ চুল যেমন বিরক্তিকর তেমন দেখতেও বিশ্রী। ঝাড়– শলার মতো চুলগুলো ভালো করে বাঁধলেও ভালো লাগে না দেখতে। এইধরনের সমস্যায় এখনকার আবহাওয়ায় অনেকেই পড়েন। কোনো কিছুতেই চুলের রুক্ষতা দূর হয় না। রুক্ষ চুল আঁচড়াতে গেলেও ভেঙে পড়ে যায়। এই সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না। আপনার হাতের কাছেই রয়েছে সমাধান। জেনে নিন রুক্ষ চুলের যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাওয়া দুটি দারুণ কার্যকরী সমাধান।

১) মধুর হেয়ার মাস্ক
মধু হচ্ছে প্রাকৃতিক ময়েসচারাইজার। মধু ত্বককে যেভাবে ময়েসচারাইজ করে তেমনই চুলকেও ময়সচারাইজ করে চুলের রুক্ষতা নিমেষেই দূর করে দিতে পারে। এই মাস্কটি মূলত শুধু মধুর মাস্ক। চুলের লম্বাত্ব ও ঘনত্ব বুঝে শুধু মধু হাতে নিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। এরপর হাতের আঙুল চালিয়ে চিতে থাকুন চিরুনি দিয়ে আঁচড়ানোর মতো করে। ৫-৬ মিনিট এভাবে হাত দিয়ে আঁচড়ে নিয়ে ১৫ মিনিট মধু লাগিয়ে রেখে নিন। এরপর কুসুম গরম পানিতে চুল ধুয়ে মধু সরিয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল হবে নরম, কোমল এবং সেই সাথে বাড়বে উজ্জ্বলতা।

২) ডিম ও অলিভ অয়েলের হেয়ার মাস্ক
ডিমের প্রোটিন ক্ষতিগ্রস্ত চুল ঠিক করতে সহায়তা করে এবং অলিভ অয়েলের ময়েসচারাইজিং উপাদান চুলের রুক্ষতা দূর করে। ডিমের কুসুম আলাদা করে নিন। এখানে শুধুই ডিমের কুসুম ব্যবহার করবেন। ডিমের কুসুম খুব ভালো করে বিট করে নিন। এরপর এতে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অলিভ অয়েল খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভালো করে লাগান। মাথার ত্বকে আলতো ঘষে ঘষে লাগান। একটি তোয়ালে দিয়ে পুরো মাথা পেঁচিয়ে মাস্কটি ১৫ মিনিট সেট হতে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে চুল খুব ভালো করে ধুয়ে নিন। এবং সাধারণ ভাবেই চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে ২ বার ব্যবহার করলেই দারুণ ফলাফল পাবেন।

Leave A Reply

Your email address will not be published.