Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ থেকে শুরু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস

trnnnn
বাংলাদেশেরপএ ডেস্ক :: প্রতিদিন বাড়তি অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট নিয়ে আজ সোমবার থেকে ১৪টি বিশেষ আন্ত:নগর ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস ঈদের পরের সাত দিন পর্যন্ত চলবে।

এসব বিশেষ ট্রেন সার্ভিসের মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা- দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল-১:চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর স্পেশাল-২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর স্পেশাল: পার্বতীপুর-ঢাকা-পার্বর্তীপুর, খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন রয়েছে।

এছাড়া কেবল ঈদের দিন চলবে সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরব-কিশোরগঞ্জ- ভৈরব ও সোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ দুই জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস।

এ লক্ষ্যে গত ৯ জুলাই থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। রোববার চতুর্থ দিনে আগামী ১৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আজ সোমবার ১৭ জুলাইয়ের টিকিট বিক্রির মধ্যদিয়ে শেষ হবে আগাম টিকিট বিক্রি।

Leave A Reply

Your email address will not be published.