Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ শাবির ভর্তির আবেদন শেষ

???????????????????????????????

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আজ রাত ১২টা পর্যন্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবদনের সময়সীমা বাড়ছে না বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. এএইচএম বেলায়েত হোসাইন।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে ফোন করে অথবা admission¦sust.edu এ ই-মেইল করে যোগাযোগ করা যাবে। অথবা www.sust.edu/admission এ ভিজিট করে জানা যাবে। ভর্তি পরীক্ষায় আবেদনের জন্যে একটি প্রিপেইড টেলিটক নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচএসসি বা সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, রোল নম্বর, পাসের সন এবং এসএসসি বা সমমান শিক্ষা বোর্ডের নামের কোড, রোল নম্বর এবং পাসের সন, সাব-ইউনিটের নাম (অ, ই১, ই২,) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.