Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আফগানিস্তানে বোমায় একই পরিবারের ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের একটি রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান নাবিল জান মুল্লাহখেল সাংবাদিকদের জানান, তালেবান অধ্যুষিত মারজাহ জেলার ওই পরিবারের সদস্যরা একটি ভ্যানে করে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। নিহতের পাশাপাশি এতে বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।  গত বছর দেশটি থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর সহিংসতা আরো বেড়েছে।

পরিবারের সদস্যরা বার্তা সংস্থা এপিকে জানান, তালেবানের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিশাল অভিযানের খবর শুনে ওই এলাকা থেকে পালাচ্ছিল ওই পরিবার।

কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি বাহিনীর অগ্রসরতা রুখতে তালেবান এ রকম বোমা হামলা চালিয়ে থাকে।

হেলমান্দের ডেপুটি প্রাদেশিক গভর্নর মুহাম্মদ জান রাসোলার বলেন, ‘হেলমান্দের মারজাহ জেলায় বোমা বিস্ফোরণে ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাঁচ জন আহত হয়েছে। তারা একই পরিবারের সদস্য।’

ফেব্রুয়ারিতে জাতিসংঘের তথ্যমতে, ২০১৪ সালে আফগানিস্তানে ১৪ হাজার বেসামরিক নাগরিক মারা গেছেন। ২০০৯ সালের পর হতাহতের সংখ্যা এটিই সর্বোচ্চ।

Leave A Reply

Your email address will not be published.