Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উত্তর কোরিয়াকে মোকাবেলার অঙ্গীকার অ্যাবের

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশটির আগাম নির্বাচনে ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জনের পর উত্তর কোরিয়াকে দঢ়ভাবে মোকাবেলার অঙ্গীকার করেছেন। সোমবার প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, তার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

রবিবার অনুষ্ঠিত এ আগাম নির্বাচনে এমন ফলাফলের পর কট্টর জাতীয়তাবাদী এ নেতা এবার উত্তর কোরিয়াকে ‘কঠোরভাবে মোকাবেলা’র অঙ্গীকার ব্যক্ত করেন। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র জানায়, অ্যাবের রক্ষণশীল জোট এ নির্বাচনে কমপক্ষে ৩১২টি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যদিয়ে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। এরফলে তিনি জাপানের সামরিক শক্তি জোরদারে দেশটির শান্তিবাদী সংবিধানের প্রস্তাবিত পরিবর্তন আনতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণের সুযোগ পাবেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র জাপান। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে ৬৩ বছর বয়সী অ্যাবে হবেন জাপানের দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। অ্যাবে বলেন, আগাম নির্বাচনের এই বিশাল জয় উত্তর কোরীয় সংকট মোকাবেলায় তার হাত আরো শক্তিশালী হয়েছে। উল্লেখ্য, পিয়ংইয়ং জাপানকে সাগরে ‘ডুবিয়ে’ দেয়ার হুমকি এবং দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জের ওপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এনিয়ে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এএফপি।

Leave A Reply

Your email address will not be published.