Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার প্রকাশ্যে মুখ খুললেন সোনাক্ষী সিনহা

fsr05nd530r8fqjj.D.0.Sonakshi-Sinha-at-DVD-launch-of-film-ROWDY-RATHORE-at-Crossword-in-Mumbai--1-বিনোদন ডেস্ক:
ক্যাটরিনা, শ্রদ্ধার পর এবার নিজের লাভ-লাইফ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সোনাক্ষী সিনহা। না, তবে শুধু প্রেমিকের গল্প বলেই থেমে থাকেনি এই নায়িকা। তার মনের মানুষের সঙ্গে ছবি তুলে সেটা পোস্টও করেছেন টুইটার ওয়ালে। কে এই সোনাক্ষীর মনের মানুষ? রূপালি পর্দার কোন নায়ক কিংবা বিজনেসম্যান নয়। তাহলে কে? ভারতীয় নয়, বিদেশেই তার জন্ম ও বসবাস। শক্তি, সৌন্দর্য এবং মানসিকতায় খুব সহজেই জয় করেছেন শত্র“ঘœ তনয়ার মন। তিনি আর কেউ নয় সুপারহিরো ‘আয়রনম্যান’। সম্প্রতি ভারতে হয়ে গেল ‘অ্যাভেঞ্জার-২ এজ অফ অ্যালট্রন’ প্রিমিয়ার। অনুষ্ঠানে এসে হলের বাইরে রাখা আয়রন ম্যানের পুতুল দেখিয়ে ‘দাবাং’ কন্যা ঘোষণা করলেন, ‘এটা আমার বয়ফ্রেন্ড’। শুধু তাই নয়, পুতুলটির সঙ্গে ছবিও তুলেছেন এই সুন্দরী। রোমান্টিক মুডে ক্যাপশন দিয়ে তার আবার পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়াকিং সাইটে। সোনাক্ষী লিখেছেন, ‘আমি আয়রনম্যানের অনেক বড় ফ্যান। আমি চাই, আমার মনের মানুষটিও সুপারহিরোর মতো শক্তিশালী হোক।’ প্রিমিয়ারে সোনাক্ষী সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন তার দুই বন্ধু বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। এই তিন তারকা একসঙ্গে ছবি তুলেছেন আয়রনম্যানের সঙ্গে। তবে সোনাক্ষীর ছবিগুলো কিছুটা ‘স্পেশাল’।

Leave A Reply

Your email address will not be published.