Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কংগ্রেসে যোগ দিলেন সিধু

ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু দেশটির বিরোধীদল কংগ্রেসে যোগ দিয়েছেন।

রোববার কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর দলটিতে যোগদান করেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার দিল্লিতে কংগ্রেসের সদরদফতরে সিধুর দলটিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

৫৩ বছর বয়সী সিধু পাঞ্জাবের অমৃতসরের তিনবারের নির্বাচিত এমপি। তিনি কংগ্রেসে যোগ দেওয়ায় আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সুবিধাজনক অবস্থায় থাকবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

গত জুলাইয়ে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। এরপর সেপ্টেম্বরে তিনি ক্ষমতাসীন বিজেপি থেকে বের হয়ে আসেন। সে সময় আম আদমি পার্টিতে (এএপি) যোগদানের বিষয়ে তার আলোচনা চলছিল। তবে বছরের শেষ দিকে সেটা ভেস্তে যায়।

Leave A Reply

Your email address will not be published.