Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

images (8)
ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।   নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ১০টার পর ঢাকা উত্তরে ৮টি এবং দক্ষিণে ৮টি স্থান থেকে ভোটের সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ এই ১৬টি স্থান থেকে ঢাকা উত্তরের ১ হাজার ৯৩ এবং দক্ষিণে ৮৮৯টি কেন্দ্রে পুলিশি পাহারায় পাঠানো হচ্ছে ।
ভোটের সরঞ্জামের মধ্যে সুঁই, সুতা, সুপার গ্লু, স্ট্যাপলার, ভোটার তালিকা, কার্বন পেপার, মোমবাতি, স্কেল, কলমসহ মোট ৬৫ ধরনের উপকরণ রয়েছে।
মেয়র প্রার্থীদের জন্য সাদা, সাধারণ কাউন্সিলরদের জন্য সবুজ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডোর কাউন্সিলর প্রার্থীদের জন্য গোলাপী রঙের ব্যালট পেপার তৈরি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.